সােনার পিঞ্জিরা আমার কইরা গেলা খালি রে

সােনার পিঞ্জিরা আমার কইরা গেলা খালি রে

হায়রে আমার যতনের পাখি

ও মন সুয়া রে একবার পিঞ্জিরায় আও দেখি

আজ্ঞা মতে এই দেহাতে করলায় পরবাস।

এহন মােরে ছাইড়া গেলায় করিয়া নৈরাশ রে

হায়রে আমার যতনের পাখি

যেই কোটায় থাকিয়া পাখি সদায় কর খেলা

সেই কোটারই মাঝে এখন লাইগা গেছে তালা রে

হায়রে আমার যতনের পাখি

ও মন সুয়া রে একবার পিঞ্জিরায় আও দেখি