মোর প্রিয়া হবে এসো রানী


মোর প্রিয়া হবে এসো রানী দেবে খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাবো তৃতীয়া তিথীর চৈতি চাদের দুল
কন্ঠে তোমার পরাব বালিকা
হংস সারির দোলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাধিব মেঘরং এলোচুল ।।
জোস্নার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রং ছানি আলতা পরাব পায়
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া
তোমারে ঘেরিয়া গাহিবে আমার 
কবিতার বুলবুল ।।


More priya hobe asho rani


My darling will come. The queen will give the stars flowers in the hut
Chaiti chader pendant on the third date
Your parab girl in the voice
Swinging swan mistress
Meghrang Elochul tied with electric ribbon.
I will apply sandalwood on your body with Josna
The rainbow gets red cataract Alta Parab
With seven melodies of my song
Priya, the author of your life
The bulbul of my poem will surround