তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর


 তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর

তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর

তুমি আমায় করো নাকো কোনদিনও পর


তোমায় এক নজর না দেখলে পরে

পরান আমার পোড়ে

দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো বাড়ে

সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু


হায়রে আমি অভাগিনী পিপাসায় কাতর

তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর

তুমি আমায় করো নাকো কোনদিনও পর


তোমার এত ভালোবাসা

আমি বল কোথায় রাখি

বুকের খাঁচায় বন্দী থেকো

ওগো অবুঝ পাখি

তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ার পথ বন্ধ

ইচ্ছে করে জনম ভরে করিগো আদর


তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর

তুমি আমায় করো নাকো কোনদিনও পর