Amar Sham Jodi Hoito Matar Kesh | আমার শ্যাম যদি হইত মাথার কেশ
আমার শ্যাম যদি হইত মাথার কেশ
আমার শ্যাম যদি হইত মাথার কেশ
হাতে দর্পণ ধরি রূপনেহারি
দর্পণ ধরি রূপনেহারি
পুরাইতাম মনের খায়েশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ...
কোন তলে সুগন্ধি লইয়া...
কুসুমও চামিলি দিয়া গো....
হায়রে, কোন তলে সুগন্ধি লইয়া...
কুসুমও চামিলি দিয়া গো...
আমি হইতাম দাসী ভালোবাসি
হইতাম দাসী ভালোবাসি
চিরুনি করিতাম কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ...
শ্যাম সুন্দর যমুনার মাঝে...
কতো রঙ্গের ঢেউ সাঝে গো...
হায়গো শ্যাম সুন্দর যমুনার মাঝে...
কতো রঙ্গের ঢেউ সাঝে গো...
হায়রে ঢেউয়ের চোটে উহু উঠে
ঢেউয়ের চোটে উহু উঠে
নিমিষে হয় নিরুদ্দেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ...
সৈয়দ শাহ নূরে বলে...
শ্যামানলে অঙ্গ জ্বলে গো...
হায়গো সৈয়দ শাহ নূরে বলে...
শ্যামানলে অঙ্গ জ্বলে গো...
যদি সেই রূপো সাপিনী হইয়া
সেই রূপো সাপিনী হইয়া
আমারে মারিত বেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
হাতে দর্পণ ধরি রূপনেহারি
দর্পণ ধরি রূপনেহারি
পুরাইতাম মনের খায়েশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
Song Title : Amar Sham Jodi Hoito Mathar Kesh
Singer : Shawon
Lyric : Sayed Shanur
0 Comments