যায় দিন যায় একাকী | এস আই টুটুল


লিরিক্স

যায় দিন, যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি
যায় দিন, যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি
ভালোবাসা এ অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও: এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন-যায় দিন একাকী

আজ বিরহের আঁখর দিয়ে
মন লিখেছে কবিতা
সেই কবিতার নাম দিয়েছে
হৃদয়ের কথা
ভালোবাসা এ অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও: এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন-যায় দিন একাকী

তারই আসার প্রহর গুণে
দিন এমনি ফুরাবে
ও: না পাওয়ারই মন আকাশে
স্বপ্নে এঁকে যাবে
ভালোবাসা এ অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও: এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন, যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি

যায় দিন, যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি
ভালোবাসা এ অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও: এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন-যায় দিন একাকী



শিরোনাম : যায় দিন যায় একাকী
কণ্ঠশিল্পী : এস আই টুটুল
গীতিকার : কবির বকুল