Tumi Asbe Bolei | তুমি আসবে বলেই



তুমি আসবে বলেই 
আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি
তুমি আসবে বলেই 
কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি
তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই 
অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলেই 
অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলেই 
চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি
তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই 
জাকির হুসাইন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলেই 
মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে
তুমি আসবে বলেই 
সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে
তুমি আসবে বলেই 
আগামী বলছে দেখতে আসবো তোকে
তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই 
আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি
তুমি আসবে বলেই 
দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি
তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই 
সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলেই 
জ্যোতিষ ছেড়েছে কত না ভন্ড বাবা
তুমি আসবে বলেই 
পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার
তুমি আসবে বলেই 
ঈশান কোণেতে জমেছে অন্ধকার
তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই 
বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয়নি
তুমি আসবে বলেই 
আমার কলম এখনও বিক্রি হয়নি
তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই

Song Title : Tumi Asbe Bolei
Singer : Nachiketa
Lyric : Nachiketa