Tumi Amar Prothom Sokal | তুমি আমার প্রথম সকাল



তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা


তুমি আমার একটু চাওয়ার
অনেক খানি পাওয়া
তুমি আমার খর রোদে
মিস্টি হিমেল হাওয়া
তুমি আমার সূর্যাস্তে
ঝিকিমিকি বালুকা বেলা
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলাা


তুমি আমার মরু প্রান্তে
ঘন সবুজ বন
তুমি আমার তপ্ত বুকের
ঝড় ঝড় আষাঢ় শ্রাবণ
তুমি আমার হৃদয়ে
হাজার তারার মেলা
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা


তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা
তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল—লা লা লা লা
লা লা লা

Song Title : Tumi Amar Prothom Sokal
Singer : Tapan Chowdhury & Shakila ZaforL
Lyric : Latiful Islam Shibly